- - -

গুজরাটের আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় মৃতের সংখ‍্যা বেড়ে ২৭৪ !

Print News

গুজরাটের আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় মৃতের সংখ‍্যা বেড়ে ২৭৪ !

 

ভারতের গুজরাটের আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭৪। যদিও এখন ও  এ বিষয়ে সরকারি কোনও পরিসংখ্যান মেলেনি। বিমানে ২৪২ জনের মধ‍্যে ২৪১ জনেরই মৃত্যু হয়েছে। ঘটনার দিন রাতে গুজরাট পুলিশের তরফে ২৬৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল। সৃত্রে প্রকাশ, মৃতের সংখ‍্যা আরও বেড়েছে। বিমানের ধ্বংসস্থল থেকে আরও দেহ এবং দেহাংশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ জুন) পর্যন্ত অন্তত ২৭৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহমেদাবাদ বিমান বন্দর ছেড়ে ওড়ার কয়েক সেকেন্ডের মধ‍্যে এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ বিমানটি নিকটবর্তী বিল্ডিংয়ে  ধাক্কা খায়। সেটি ছিল ডাক্তারদের হোস্টেল ভবন। সংঘর্ষের পরেই তীব্র শব্দে বিস্ফোরণ হয় এবং বিমানে আগুন ধরে যায়। সেখানে বিমানটি ভেঙেছে, সেখানেই বহু মানুষের মৃত্যু হয়েছে। বিমানের কোনও না কোনও অংশের ধাক্কায় বা বিস্ফোরণের আগুনে তাঁরা ঝলসে গিয়েছেন। স্থানীয় আহমেদাবাদ  সিভিল হাসপাতাল এবং বিজে মেডিক্যাল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa