গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান : ১০ পতিতাসহ আটক ১৩
গাজীপুর চৌরাস্তায় বর্ষা সিনেমা হলের পাশে হোটেল দক্ষিন বাংলা আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ করার সময়ে ১০ জন পতিতাসহ ১৩ জন আটক। আজ ১৬ আগস্ট শনিবার বিকাল তিনটায় এস আই সজীবের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহিন খান কাছে এ বিষয় নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার গাজীপুর এলাকায় কোন অসামাজিক কার্যকলাপ বা আবাসিক হোটেলে নোংরা পরিবেশ থাকবে না। হোটেলে পতিতাবৃত্তি চলতে দেওয়া যাবে না।
তিনি বলেন, আগামীকাল আটককৃতদের আইনানুগ ব্যবস্থা করে আদালতে সোপর্দ করা হবে।