গাউসুলআজম মাইজভাণ্ডারীর চাহারম শরীফ সম্পন্ন
উপমহাদেশের সুফিবাদের জাগ্রত প্রাণকেন্দ্র মাইজভাণ্ডার দরবার শরীফে প্রতিষ্ঠাতা গাউসুলআজম মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.) এর ১১৮তম ওরশ শরীফের শেষ আনুষ্ঠানিকতা চাহারম শরীফ ১৩ মাঘ দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারী গাউছিয়া আহমদিয়া মনজিলে গাউসুলআজম মাইজভাণ্ডারীর প্রপৌত্র জাঁ-নশীনে অছিয়ে গাউসুলআজম মাইজভাণ্ডারী, শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী (ম.)'র আয়োজন ও ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে ।
চাহারম শরীফ উপলক্ষে সংক্ষিপ্ত মাহফিলে সদারত ও আখেরী মোনাজাত পরিচালনা করেন শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী (ম.)।
উপস্থিত ছিলেন আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী (ম.), সহ-সভাপতি শাহজাদা সৈয়দ আহমদ আবরার হাসনাইন মাইজভাণ্ডারী, কেন্দ্রীয় কমিটির মহাসচিব আলহাজ্ব মাসুদ মাহমুদ, যুগ্মসচিব মাওলানা এস এম তানজীদ হোসাইন, মাওলানা মোহাম্মদ ইউসুফ, মুহাম্মদ মুসলিম উদ্দিনসহ প্রমুখ ।