গাউছুলআজম মাইজভান্ডারী হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহম্মদ উল্লাহ (ক:) এর চান্দ্রবার্ষিক (কমরি) ওরশ শরীফ ২৬ মে সোমবার
আগামী ২৬ মে ২০২৫ ইংরেজি ২৭ জিলক্বদ সোমবার বাদ আসর হতে মাইজভান্ডার দরবার শরীফ শাহী ময়দানে ইমামুল আউলিয়া, গাউছুলআজম মাইজভান্ডারী হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক:) এর ১২৩ তম চান্দ্রবার্ষিক (কমরি) ওরশ শরীফ শান-এ গাউসুল আজম মাইজভান্ডারী ফোরামের ব্যবস্থাপনায় দরবারে গাউছুল আজম মাইজভান্ডারী মহামান্য সকল আওলাদ পাকবৃন্দ ও খোলাফায়ে গাউছুল আজম মাইজভান্ডারীর সকল দরবারের সম্মানিত আওলাদে পাক গণের উপস্হিতিতে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হবে।
কর্মসূচি :- বাদ আসর -
পবিত্র খতমে কুরআন
বাদ মাগরিব - আলোচনা সভা মিলাদ কিয়াম তাওল্লাদে গাউছিয়া শরিফ ও জিকরে সামা মাহফিল, মোনাজাত ও তাবারুক বিতরণ।