গাউছিয়া আমিন মঞ্জিল কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ধলই আমিন ভাণ্ডার ওরশ শরীফ অনুষ্ঠিত
হুজুর গাউসুলআজম মাইজভাণ্ডারী (ক.) এর অন্যতম খলিফা ফানা-ফিল্লাহ, বাকা-বিল্লাহ, ফানাফিশ-শেখ, হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আমিনুল হক পানি শাহ (ক.) এর ৬৭তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ মহাসমারোহে দরবার-এ পাকে ১৯ মার্চ মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
গাউছিয়া আমিন মঞ্জিল কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে মুনাজাত করেন শাহ্ ছাহেব কেবলার স্নেহধন্য মনোনীত মোন্তাজেম ও জিম্মাদার ছোট ভাই হযরত সৈয়দ ফয়জুল হক শাহ-মাইজভান্ডারী (ক.) এর প্রথম পুত্র সাজ্জাদানশীন হযরত মাওলানা শাহসুফি সৈয়দ মুহাম্মদ শাহ আলম শাহ্-মাইজভাণ্ডারী (ক.) এর একমাত্র পুত্র সাজ্জাদানশীন রওনকে ধলই আমিন ভাণ্ডার, শাহসুফি সৈয়দ মুহাম্মদ ইলিয়াছ জাবেদ শাহ-মাইজভাণ্ডারী (রহ.) এর পুত্রদ্বয় সৈয়দ মুহাম্মদ এমদাদুল হক সিয়াম ও সৈয়দ মুহাম্মদ আজিজুল হক ছোহান। এতে উপস্থিত ছিলেন মো. জসিম উদ্দিন জিকু, মো. সেকান্দর বাদশা, মো. হানিফ, মো. সুমন, ওরশ শরিফ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ নাছির উদ্দিন।