- - -

গাইবান্ধায় ডলার প্রতারক চক্রের মূলহোতা আটক 

Print News

গাইবান্ধায় ডলার প্রতারক চক্রের মূলহোতা আটক

 

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে প্রেস কনফারেন্সের মাধ্যমে এমন তথ্য জানিয়েছেন গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন।গ্রেপ্তারকৃত প্রতারকের নাম শরিফুল ইসলাম, তিনি জেলার সাদুল্লাপুর উপজেলার জামালপুর গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে।প্রেস কনফারেন্সে পুলিশ সুপার জানান, গত ২ থেকে ৩ মাস পূর্বে নরসিংদী জেলার ব্যবসায়ী নিজামুল হকের সাথে ধাপেরহাট এলাকার অজ্ঞাতনামা এক মহিলার সাথে মোবাইল ফোনে পরিচিত হয় এবং তাদের মধ্যে দাদা নাতির সম্পর্ক সৃষ্টি হয়। ভুক্তভোগী নিজামুল হক ব্যবসায়িক কাজে রংপুর আসলে তাকে ঐ মহিলা কৌশলে তার প্রতিবেশী চাচাতো ভাইয়ের মাধ্যমে তার বাড়িতে নিয়ে আসে। একপর্যায়ে একটি কালো রংঙ্গের ব্যাগে করে ৮০০০ হাজার ডলার রয়েছে বলা হয় এবং এই ডলার গুলোর বিনিময়ে তাকে ৭ লক্ষ টাকা দিতে বলে। তাৎক্ষনিক ভুক্তভোগী নিজামুল হকের কাছে টাকা না থাকায় নরসিংদীতে ফিরে যায়।
পরবর্তীতে ডলারগুলো ক্রয় করার জন্য ভুক্তভোগী নাজমুলকে অনুরোধ করে। তাদের অনুরোধক্রমে গত ৬ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক ১২টার সময় ভুক্তভোগী নাজমুল ৬ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে তার জামাইসহ সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকার গেলে ঐ মহিলার চাচাতো ভাই ইজি বাইকে করে অচেনা এক বাড়িতে নিয়ে যায়। বাড়িতে অবস্থান করা অবস্থায় এক পর্যায়ে অপরিচিত ৭ থেকে ৮ জন ব্যক্তি এসে একটি কালো ব্যাগে ডলার দেখিয়ে ৬ লক্ষ ৫০ হাজার টাকা নেয়। ভুক্তভোগী নাজমুল ডলারগুলো দেখতে চাইলে তারা ডলারের ব্যাগটি ছিনিয়ে নিয়ে নেয় এবং হত্যার হুমকি দেয়।
তিনি আরও জানান, ভুক্তভোগী নাজমুল এই বিষয়ে সাদুল্লাপুর থানায় একটি এজাহার দায়ের করে। এরই ভিত্তিতে সাদুল্লাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে জামালপুর ইউনিয়নের শরিফুল ইসলাম নামে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করে এবং এর সাথে নগদ ৫ লক্ষ ৫০ হাজার টাকা, একটি মাঝারি আকারের কালো হাত ব্যাগ যার ভিতরে বিভিন্ন বান্ডিল আকারে ১৩টি বিস্কুট ও কয়েলের ফাকা কার্টুন, কথিত ডলারের ৫টি বান্ডিল, ১টি মোটর সাইকেল ১টি ইজি বাইক, ১টি চার্জার ভ্যান জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থ ও প্রশাসন বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজানসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa