গলাচিপায় ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত
সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (৪ নভেম্বার)সকাল ৯.৩০ মিনিটের সময় জাতীয় পতাকা,সমবায় পাতাকা উত্তোলন ও র্যালি শেষে 10 টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম শাহজাদা, জাতীয় সংসদ সদস্য 113, পটুয়াখালী-3, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ সাহিন, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, গলাচিপা। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাছির রেজা, সহকারী কমিশনার ভূমি, থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গাইন, কৃষি কর্মকর্তা আজু আক্তার,পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী, এছাড়াও উপস্থিত ছিলেন রাজনীতিবিদ, সুশিল সমাজ, সমবায় বিভাগের কর্মকর্তা ও কর্মচারী ও বিভিন্ন ইউনিয়নের সমবায়ীবৃন্দ। উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কামরুল আহসান মিঞার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল।