সন্তানের জন্ম দেওয়াটা তার কাছে এতটাই আনন্দের যে মা হওয়াটা তার নেশায় পরিণত হয়েছে। এ কারণে গর্ভ ভাড়া দেন তিনি। এমনই এক তরুণীর সন্ধান মিলে মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে, তার নাম ইয়েসিনিয়া লাতোরে। আর সন্তানের আশায় তার দিকেই এখন তাকিয়ে আছে শতাধিক পরিবার।
সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় ও আলোচিত লাতোরে এরই মধ্যে ইনস্টাগ্রামে ‘গর্ভ ভাড়া’ দিতে চান বলে ঘোষণাও দিয়েছেন। এরপরই শত শত পরিবার তার সঙ্গে যোগাযোগ করতে শুরু করে। তাকে দেখে সারোগেসিতে অনুপ্রাণিতও হচ্ছেন অনেকে। খবর নিউইয়র্ক পোস্টের।
গর্ভ ভাড়া বাবদ তিনি নেন ৪০ হাজার মার্কিন ডলার। যা সারোগেসি এজেন্সিগুলোর বর্তমান খরচের প্রায় অর্ধেক। এখন পর্যন্ত ইয়েসিনিয়া তিনবার মা হয়েছেন। দু’বার নিজের জন্য এবং অপরটি আরেকজনের সারোগেসি সন্তান।
আবারও মা হবো। এজন্য নেয়া অর্থ আমি বোনাস হিসেবে দেখি। আসলে টাকার চেয়েও বড় বিষয় পরিবারগুলোর আনন্দ।
মার্কিন এই তরুণী আরও বলেন, একবার গর্ভপাত হওয়ার কারণে আমি গর্ভ ভাড়া (সারোগেসি) দেওয়ার পরিকল্পনা করি। গর্ভপাতের সময়টা আমার জন্য চরম দুঃসময় ছিল। এটা আমার জীবনকে চিরদিনের জন্য বদলে দিয়েছে। সে সময় খুব আশাহত হয়েছিলাম। অনেক মানুষ গর্ভধারণ করতে পারেন না, তাদের কথা ভাবছিলাম এবং তাই গর্ভ ভাড়ার সিদ্ধান্ত নিই।
ইয়েসিনিয়া সেই সব দম্পতিকেই গর্ভ ভাড়া দেন, যারা ভবিষ্যতে জন্ম দেওয়া শিশুটির সঙ্গে সুসম্পর্ক রাখতে অনুমতি দেবেন।