- - -

গঙ্গার ঘাটে বাজি ফাটাতে গিয়ে পানিতে তলিয়ে মৃত্যু ২ বন্ধুর

Print News

গঙ্গার ঘাটে বাজি ফাটাতে গিয়ে পানিতে তলিয়ে মৃত্যু ২ বন্ধুর

 

ভাইফোঁটার সন্ধ‍্যায় গঙ্গার ঘাটে বাজি ফাটাতে যাওয়াই চরম বিপদ ডেকে আনল ২ বন্ধু। ভারতের পশ্চিমবঙ্গের খড়দহ থানার অন্তগর্ত বাবাজি গঙ্গার ঘাট থেকে পানিতে তলিয়ে গেলেন ২ বন্ধু। ঘটনাকে কেন্দ্র করে ব‍্যাপক চাঞ্চল্য এলাকায়। রবিবার (৩ নভেম্বর ) সন্ধ্যার পর গঙ্গার ঘাটে বাজি ফাটাতে গিয়েছিলেন ৪ বন্ধু। তাদের মধ‍্যে সমৃদ্ধ বন্দ‍্যোপাধ‍্যায় ও দেবজিৎ মুখোপাধ‍্যায় অসতর্কতাবসত তলিয়ে যান গঙ্গায়। প্রত‍্যক্ষদর্শীরাই প্রাথমিকভাবে উদ্ধারের চেষ্টা করেন। তবে লাভ হয়নি। ডুবুরি নামিয়ে গঙ্গার বক্ষে শুরু হয় তল্লাশি অভিযান। রাত ১০ টায় উদ্ধার হয় ২ কলেজ পড়ুয়ার দেহ। আলোর উৎসবের মাঝে মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa