- - -

খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপন কর্মসূচী পালিত

Print News

খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপন কর্মসূচী পালিত

 

সবাই মিলে গাছ লাগাই ভবিষ্যতে সুন্দর পরিবেশ গড়ি, খাগড়াছড়ি সদরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদল বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করা হয়।

সোমবার(১৬ জুন ২০২৫) বিকাল সাড়ে ৪টায়
খাগড়াছড়ি পৌর শহরের রাস্তার দুই পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে বৃক্ষরোপন করে। খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো: মাসুদ রানা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন – খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আরিফ জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান,সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাস,পৌর যুগ্ম সাধারণ মোমিন, পৌর ছাত্রদল নেতা জিসান,মিলন সহ ছাত্রদলের নেতৃবৃন্দ।

বৃক্ষরোপন উদ্বোধন শেষে ছাত্রদলের নেতারা বলেন- ছাত্রদলে উদ্দ্যোগে স্কুল কলেজ, খেলার মাঠ,রাস্তার দুই পাশে ও খোলা জায়গায় বৃক্ষরোপন কর্মসূচী প্রশংসনীয় উদ্দ্যেগ। আমাদের ভবিষ্যতে বসবাসের উপযোগী পৃথিবী গড়তে হলে, আসেন সবাই মিলে বেশি বেশি গাছ লাগাই ভবিষ্যতের সুন্দর পরিবেশ গড়ি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa