খাগড়াছড়ি,র রামগড় ৪৩ বিজিবি,র উদ্যোগে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে ৪৩ বিজিবি,র আয়োজনে সরকারি বেসরকারি দপ্তর, সামাজিক সংগঠন, এলাকার হেডম্যান কার্বারী,শিক্ষক, মুক্তিযোদ্ধা,রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক,দের নিয়ে মাসিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জোন সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।
মাসিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সভাতে মাদক, চাঁদাবাজি সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বক্তারা।
রামগড় ৪৩ বিজিবি,র জোন কমান্ডার লেঃ কর্ণেল আহসানউল ইসলাম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া,৪৩ বিজিবির সহ অধিনায়ক মেজর নুর, সহকারী পরিচালক, (এডি) মোঃ শামসুল হক, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভুঁইয়া (মিঠু)পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেফায়েত উল্ল্যাহ,রামগড় উপজেলা জামায়েত ইসলাম এর সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, কার্বারী এসোসিয়েশন সভাপতি আনন্দ মোহন ত্রিপুরা,চট্টগ্রাম প্রেস ক্লাব সদস্য ও ফটিকছড়ি প্রেস ক্লাব এর সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবু মুছা,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন, দাঁতমারা থানার এস আই, (তদন্ত) মোস্তাফিজুর রহমান,রামগড় প্রেস ক্লাব এর সহ সভাপতি সাংবাদিক শুভাশিষ দাস, রামগড় প্রেস ক্লাব যুগ্ন সম্পাদক সাংবাদিক রতন ত্রিপুরা, প্রেস ক্লাব সদস্য সাংবাদিক সাইফুল ইসলাম, শাহেদ হোসেন রানা, মাসুদ রানা প্রমুখ।