
দৈনিক আনন্দবার্তা সম্পাদক ও প্রকাশক জে.বি.এস আনন্দবোধি স্থবির পরিদর্শনে এসে এই সাক্ষাৎকার তুলে ধরেন.

খাগড়াছড়ির, গুইমারা উপজেলার দূর্গম প্রত্যন্ত এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছেন বৌদ্ধ ভিক্ষু সংঘ রত্ন মহাথের
খাগড়াছড়ি, গুইমারা উপজেলা দেওয়ান পাড়া একটি পিছিয়ে পড়া প্রত্যন্ত গ্রাম যা খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় অবস্থিত। এখানে একটি অনাথ আশ্রম রয়েছে, একটি হাইস্কুল জে এস এখন আবাসিক উচ্চ বিদ্যালয় এবং দেওয়ানপাড়া তারুণ্যের সংশপ্তক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নামে তিন টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।মং সার্কেল খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলাধীন দেওয়ানপাড়া গ্রামটি ১৫/ ১৬ বছর আগে অত্যন্ত দূর্গম ও অবহেলিত মারমা জনগোষ্ঠীর প্রত্যন্ত গ্রাম ছিল। ২০০৬ সালের দিকে ভদন্ত সংঘ রত্ন মহাথেরো মহোদয় স্থানীয় ভিক্ষুসংঘ ও এলাকাবাসীর সাহায্য সহযোগিতা নিয়ে তাঁর গুরু নামে প্রতিষ্ঠা করেন দেওয়ানপাড়া জ্ঞানশ্রী শিশু নিকেতন আবাসিক উচ্চ বিদ্যালয়। বিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে সবচেয়ে আর্থিক সহ যোগিতা করেন সংঘ রত্ন মহাথেরো ভান্তের গুরু মহামান্য সংঘরাজ ড.জ্ঞানশ্রী মহাথেরো মহোদয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন কালীন ভদন্ত সংঘ রত্ন ভিক্ষু প্রথমে ২১ জন ছাত্রছাত্রীও ৫ জন শিক্ষক শিক্ষিকা নিয়ে হাইস্কুলটি পরিচালনা শুরু করেন। তখন এলাকায় বিদ্যুৎবিহীন ও রাস্তাঘাট উন্নয়ন বলতে কিচ্ছুই হয় নি। পরে সংঘরত্ন ভিক্ষু ঢাকা চট্টগ্রাম রাংগামাটি খাগড়াছড়ি সংশ্লিষ্ট অফিসগুলোতে যোগাযোগের মাধ্যমে এলাকায় বিদ্যুৎ সংযোগ ও রাস্তাঘাট উন্নয়ন সাধিত করেন।বর্তমানে সংঘ রত্ন মহাথেরো মহোদয় এর অক্লান্ত পরিশ্রমে গড়া জীর্ণশীর্ণ টিন শেড বিদ্যালয়ে দুই শতাধিক ছাত্রছাত্রী পড়াশোনা করে ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করার জন্য সচেষ্ট আছেন। ভিক্ষু মহোদয় স্ব উদ্যোগে একটি অনাথ আশ্রম ও পরিচাল না করেন। আশ্রমে বর্তমানে পঞ্চাশের অধিক গরীব অনাথ অসহায় ছাত্রছাত্রী অবস্থান করে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। এই অনাথ শিশুদের জন্য তিনি একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ও ২০১৬ সাল থেকেই নিজস্ব অর্থায়নে পরিচালনা করছেন। পাশাপাশি একজন সচেতন শিক্ষিত ভিক্ষু হিসেবে ভদন্ত সংঘ রত্ন মহাথেরো মহোদয় গুইমারা পালি কলেজ প্রতিষ্ঠা করে বৌদ্ধ ধর্ম দর্শন ও পালি সাহিত্য সংস্কৃতির অনুশীলন প্রয়োজনে গুরুত্বপূর্ণ অগ্রনী ভুমিকা পালন করে যাচ্ছেন। ভবিষ্যতে তিনি এখানে একটি কলেজ প্রতিষ্ঠা করে শিক্ষাকে আরো এগিয়ে নেওয়ার ইচ্ছে পোষণ করেন।