- - -

খাগড়াছড়িত বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন

Print News

খাগড়াছড়িত বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন

 

খাগড়াছড়িতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়, শোক র‍্যালি, শহীদ জিয়ার স্মৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, বই মেলা ও প্রদর্শনীসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এই উপলক্ষে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে শহীদ রাষ্ট্রপতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে।

সপ্তাহ ব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে শনিবার (৩১ মে) দুপুরে দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপির উদ্যোগে একটি শোক র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন-খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। এছাড়া শহীদ জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে আয়োজন করা হয় বই মেলা ও প্রদর্শনী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন -খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি বেলাল হোসেন,ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, মোশাররফ হোসেন,অনিমেষ চাকমা রিংকু,সাংগঠনিক সম্পাদক আবু তালেব, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ,জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদুল হোসেন সুমন,জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাসসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa