- - -

খাগড়াছড়িতে করোনা সচেতনতায়: মাস্ক বিতরণ করেন চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা

Print News

খাগড়াছড়িতে করোনা সচেতনতায়: মাস্ক বিতরণ করেন চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা

 

করোনা ভাইরাসের নতুন প্রাদুর্ভাবের কারণে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছেন।

১১ ই জুন বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি সদর পৌরসভার বাজারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ঘুরে ঘুরে মাস্ক বিতরণ করে ও সাধারণ জনগণের মাঝে মাস্ক বিতরণ করে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

জেলা পরিষদের এই উদ্যোগের মাধ্যমে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালিত হচ্ছে। চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আমরা জনগণের মাঝে মাস্ক বিতরণ করছি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছি।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাহসী ও সময়োপযোগী বলে অভিহিত করেছেন।
তারা জানান, মাস্ক বিতরণের পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ও সচেতনতামূলক লিফলেট প্রদান করা হলে যা জনগণের মধ্যে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বাড়াতে সহায়ক হবে।

উপস্থিত ছিলেন -পার্বত্য জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম সুমন, শেফালিকা ত্রিপুরা ও ধনেশ্বর ত্রিপুরা, খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (গাইনী রোগ বিশেষজ্ঞ) ডা. জয়া চাকমা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা, যুব রেডক্রিসেন্ট ইউনিটের প্রধান আল-আমিনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
জেলা পরিষদের এই কার্যক্রমে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারাও সহযোগিতা করছেন।
তারা জনগণকে সামাজিক দূরত্ব বজায় রাখা, নিয়মিত হাত ধোয়া এবং মাস্ক পরার গুরুত্ব সম্পর্কে অবহিত করছেন।এই উদ্যোগের ফলে খাগড়াছড়ির জনগণের মধ্যে করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা বাড়ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa