ক্যান্সারে আক্রান্ত জাহানারা বেগম, চিকিৎসার খরচ যোগাতে না পাড়ায়,মানুষের কাছে সাহায্যের আবেদন
আজ ২রা অক্টোবর শুক্রবার, সোনামুড়া মহকুমার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাহানারা বেগম, তিনি ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসার খরচ জগাতে হিমশিম খাচ্ছেন, তাই সাধারণ মানুষের কাছে সাহায্যের হাত বাড়ালেন।
গত প্রায় সাত মাস ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি, চিকিৎসা ও ওষুধের খরচ চালিয়ে যাওয়া তার পক্ষে কঠিন হয়ে পড়েছে, তাই আজ বাঁচার আশায়, সাহায্যের হাত বাড়ালেন।
জাহানারা বেগমের জীবনের গল্প সংগ্রামের, পরিবারের পক্ষ থেকে জানা যায়, প্রায় কুড়ি বছর আগে তার স্বামী তাকে ছেড়ে চলে যান, এরপর একমাত্র সন্তানকে পড়াশোনা করিয়ে মানুষ করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন জাহানারা, সংসার চালাতে কখনো রাজমিস্ত্রির কাজ, আবার কখনো মানুষের বাড়িতে গিয়ে বিভিন্ন কাজ করে উপার্জন করেছেন তিনি, নিজের কষ্টকে উপেক্ষা করেই সন্তানের ভবিষ্যতের জন্য লড়াই করে গিয়েছেন।
কিন্তু আজ পরিস্থিতি বদলে গেছে, ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর , তাহার নিয়মিত চিকিৎসা ও ওষুধের প্রয়োজন হলেও অর্থের অভাবে সেই চিকিৎসা চালিয়ে যেতে সমস্যায় পড়েছেন বলে জাহানারা বেগম জানিয়েছেন।
তাই একজন অসহায় নারীর চিকিৎসা যেন শুধুমাত্র অর্থের অভাবে থেমে না যায়, তাই এই আশায় মানবিক মানুষেরা যাতে তাহার পাশে দাঁড়ান এবং একটু সহযোগিতা করেন তাহার আহ্বান জানিয়েছেন,
আপনাদের এতোটুকু সহযোগিতায় জাহানারা বেগমের চিকিৎসা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ , এবং আপনারা মানবিকতার হাত বাড়িয়ে তাকে সুস্থ জীবনে ফিরে আসার সুযোগ করে দিন। এবং যাহারা জাহানারার সুস্থ কামনা করে সাহায্য করতে চান , তাহারা তাহার সবকিছু যাচাই করে পাশে দাঁড়ান। এই আবেদন জানিয়েছেন। সকলের সহযোগিতায় সুস্থ থাকে এবং চিকিৎসা চালিয়ে যেতে পারে।