- - -

ক্যানসার আক্রান্ত রোগীর চিকিৎসায় ১ লাখ ৪৬ হাজার টাকা দিল আলোকবর্তিকা

img 20261110 wa0264
Print News

ক্যানসার আক্রান্ত রোগীর চিকিৎসায় ১ লাখ ৪৬ হাজার টাকা দিল আলোকবর্তিকা

 

ক্যানসার আক্রান্ত এক রোগীর চিকিৎসার জন্য ১ লাখ ৪৬ হাজার ৪৫৫ টাকা আর্থিক সহায়তা দিয়েছে রংপুরের গংগাছড়া উপজেলার বড়বিল ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন আলোকবর্তিকা।
সম্প্রতি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর পরিবারের সদস্যদের হাতে এ সহায়তার অর্থ তুলে দেন সংগঠনটির সহকারী পরিচালক মোসাব্বির হোসেন মুন, ধর্মবিষয়ক সম্পাদক তুষার মামুন এবং এলাকার প্রতিনিধি সাগর ইসলাম।
সংগঠন সূত্রে জানা গেছে, ‘মানবতার সেবায়, অসহায় মানুষের পাশে’ স্লোগানকে সামনে রেখে রোগীর চিকিৎসার জন্য এ অর্থ সংগ্রহ করা হয়। সংগঠনের সদস্য, এলাকার প্রবীণ ব্যক্তি, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় বাজার, স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে অর্থ সংগ্রহ করা হয়।
তিন দফায় মোট ১ লাখ ৪৬ হাজার ৪৫৫ টাকা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে শরিফ শাহিনের মাধ্যমে ৪০ হাজার ৪৯০ টাকা, বাজার, স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে ৪৮ হাজার ৮৬০ টাকা এবং সংগঠনের সদস্যদের কাছ থেকে ৫৭ হাজার ১০৫ টাকা সংগ্রহ করা হয়।
এ উদ্যোগ বাস্তবায়নে তামিম রাফি, মো. রাখিবুল ইসলাম, আকাশ, হাবিবুর রহমান, মো. আসাদুজ্জামান ইমন খান, সাগর, শাকিল, তামিম, রেজওয়ান, মিস্টার ও নাজমুলসহ অনেকে সহযোগিতা করেন।
আলোকবর্তিকা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ উদ্যোগে যাঁরা আর্থিক ও নানাভাবে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সংগঠনটি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa