কোটালীপাড়া নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তারের উদ্যোগে দুই দিনব্যাপী বিজয়মেলার উদ্বোধন
গোপালগঞ্জের কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস।
গত ১৬ ডিসেম্বর সোমবার সকাল ৮ ঘটিকায় উপজেলা পরিষদ সংলগ্ন বিজয় স্তম্ভে পুষ্পস্তাবক অর্পণের মাধ্যমে শুরু হয় মহান বিজয় দিবসের কার্যক্রম।
দিবসটির শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউ এন ও ) শাহিনুর আক্তারের নেতৃত্বে সহকারী কমিশনার( ভূমি ) ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট প্রতিদত্তসহ বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগণ ও কর্মচারীসহ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার্স ইনচার্জ আবুল কালাম আজাদ সহ বিভিন্ন পেশার লোক বিজয় স্তম্ভে পুষ্প স্থাপক অর্পণ করেন।
এরপরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা সহ একে একে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা আনসার, ফায়ার সার্ভিস সহ স্কুল কলেজের স্যার ও ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন রাজনৈতিক বিএনপি'র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দু পুষ্প স্তাবক অর্পণ করেন।
পুষ্প স্তাবক অর্পণের পরবর্তী ক্ষণে বিজয় দিবসে দুইদিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনুর আক্তার।
এছাড়া দিবস টি উপলক্ষে উপজেলা পরিষদের ভবন সহ উপজেলার গুরুত্বপূর্ণ সরকারি আধা সরকারি ভবন গুলো তে আলোকসজ্জা করা হয়। ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিবস টি উপলক্ষে মসজিদ মন্দিরসহ বিভিন্ন উপাসনালয় গুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।