কোটালীপাড়ায় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদ লাল শাপলা হলে এসে আলোচনা সভায় মিলিত হয়। কোটালীপাড়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় কোটালীপাড়া যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) মোঃ মাসুম বিল্লাহ।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহজাহান সিরাজ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল, বাংলাদেশ ইসলামি আন্দোলন কোটালীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ দ্বীন ইসলাম সহ যুব নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।