- - -

কোটালীপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

Print News

কোটালীপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

 

কোটালী পাড়ার ৫১ নং ঘাঘর মৌজায় পরিচালিত হলো অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। কোটালী পাড়ার তাড়াশী স্টানের জ্ঞানের আলো পাঠাগার থেকে শুরু করে তাড়াশী স্টানের দক্ষিণ সাইট মহুয়ার মোড় রাস্তার উত্তর পাশ হতে তেলের পাম্প সিনেমা হল পর্যন্ত মেইন রাস্তার উত্তর পার্শ্বে সরকারি জায়গা( পানি উন্নয়ন বোর্ডের) দখল কৃত অবৈধ সকল স্থাপনা উচ্ছেদ করা হয়।
আজ( ১৫ ই জুন )রোজ রবিবার এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনায় অংশ নেন গোপালগঞ্জ জেলা পরিষদ -পানি উন্নয়ন বোর্ড এবং রোডস এন্ড হাইওয়ে।

উচ্ছেদ অভিযান পরিচালনায় কোন প্রকার বিঘ্ন না ঘটার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ বিজিবি সহ আনসার বাহিনী কাজ করেন। জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা রঞ্জিত কুমার সাহার কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন উপর মহলের নির্দেশে আমরা জেলা পরিষদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করছি।
উপবিভাগীয় প্রকৌশলী (টু:পা: )পানি উন্নয়ন উপবিভাগের মোঃ জাকারিয়া ফেরদৌস এর কাছে উচ্ছেদ অভিযান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আপাতত পানি উন্নয়ন বোর্ডের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জায়গা দখল নিলাম।আগামীতে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশক্রমে এখানে কাজ করা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa