কোচবিহারে বজ্রাঘাতে এক যুবকের মৃত্যু
হঠাৎ শুরু হওয়া ঝড়বৃষ্টির মধ্যে প্রাণহানি। বজ্রাঘাতে ভারতের উত্তরবঙ্গের কোচবিহারে মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার (২৪ মার্চ ) ঘটনাটি সংগঠিত হয়েছে শীতলকুচি এলাকায়। শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি গ্রাম পঞ্চায়েতের মিরামারা এলাকার বাসিন্দা অনন্ত বর্মন (৩৫)। স্থনীয় এবং পরিবার সূত্রে খবর, মঙ্গলবার (২৪ মার্চ ) সকালে তিনি চাষের জমিতে গিয়েছিলেন হঠাৎ জোড়া হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। দ্রুত বাড়ি ফিরছিলেন অনন্তের সঙ্গে আরও তিনজন কৃষক। সেই সময় বাজ পড়ে। অনন্ত লুটিয়ে পড়েন মাঠে। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু অনন্তকে চিকিৎসকেরা মৃত্যু বলে ঘোষণা করেন। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।