- - -

কৈলাসহরে জমি বিবাদের জেরে, একে অপরের প্রাণ কেড়ে নিলেন ২ ভাই !

Print News

কৈলাসহরে জমি বিবাদের জেরে, একে অপরের প্রাণ কেড়ে নিলেন ২ ভাই

 

জমি বিবাদকে কেন্দ্র করে ভয়াবহ ঘটনা ঘটল। একে অপরের হাতে খুন হতে হল ২ ভাইকে। এ ঘটনাটি সংগঠিত হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটিতে। জেলার কৈলাসহর মহকুমার চন্ডিপুর কেন্দ্রের ফুলতলী গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিনের বিবাদের জেরে ঘটল মর্মান্তিক ঘটনা। একে অপরকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে প্রকাশ, বড়ভাই ময়ূরচাঁদ সিনহা ( পেশায় রাজমিস্ত্রি ) এবং ছোট ভাই নীলধ্বজ সিনহা ( অবসরপ্রাপ্ত সেনাকর্মী ) এর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। অভিযোগ, শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় ছোটভাই বড় ভাইয়ের বাড়িতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। পাল্টা প্রতিরোধে বড়ভাই ও ছোট ভাইকে আঘাত করেন। রক্তক্ষয়ী সংঘর্ষে ঘটনাস্থলেই ২ ভাইয়ের মৃত্যু হয়। ঘটনায় বড়ভাইয়ের এক ছেলে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে দ্রুত কৈলাসহর উনকোটি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর থানার পুলিশ। পরে উনকোটি জেলার পুলিশ সুপার সুদাম্বিকা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এবং ডগ স্কোয়াড ও ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করেছেন। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ মৃত ২ ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উনকোটি জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa