- - -

কেরালে প্রকৃতির রোষে মৃত অন্তত ৫, নিখোঁজ একাধিক 

Print News

কেরালে প্রকৃতির রোষে মৃত অন্তত ৫, নিখোঁজ একাধিক

 

আচমকা ধস আর হড়পাবানে বিপর্যয়। রবিবার (২০ সেপ্টেম্বর ) ভারতের কেরালার কোট্টাকাম্বুর এবং নীলাম্বুরে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিখোঁজ একাধিক। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধার কাজ। এদিন বিকেলে মালাপ্পুরমের কোট্টাপুঝা নদীতে হঠাৎ হড়পাবান নামে। জলস্তর বেড়ে যায়। উলারভাট্টম ক্যানাল থেকে টিকে কলোনি পর্যন্ত নদীর এই অংশটি স্থানীয়দের কাছে জনপ্রিয় ঘোরার জায়গা। রবিবার ছুটির দিন হওয়ায় সেখানে বহু মানুষ ভিড় জমিয়ে ছিলেন। আচমকা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় অন্তত ৯ জন ভেসে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে। চোখের সামনে এমন ঘটনা দেখে আতংক ছড়িয়ে পড়ে। ভয়ে ছোটাছুটি শুরু করে দেন অনেকেই। জানা যায়, হড়পা বানের সময় নদীর মাঝে আটকে পড়ে ছিলেন প্রায় ২৭জন। স্থানীয় বাসিন্দা এবং মহম্মদ সুহাইল মেডিক্যাল অ্যাসিস্ট্যান্স কমিটির সদস্যরা তাঁদের উদ্ধার করেন। কেউ পাথরের উপরে, কেউ গাছ আঁকড়ে কোনও রকমে ভেসে ছিলেন। পরে নদী থেকে ২ জনের দেহ উদ্ধার হয়। তাঁদের মধ্যে ১ জন মাঙাডান আনাস (২৭) অন্যজন বয়স৫০ বছর। তবে তাঁর পরিচয় জানা যায়নি। অপরদিকে, বিকেল ৩ টায় ইডুক্কি জেলার কোট্টাকাম্বুরে প্রবল বৃষ্টি হয়। সেই সময়ে রসুনের ক্ষেতে কাজ করছিলেন বালা কৃষ্ণন (৪০) এবং চিন্না (৩৬) নামে ২ কৃষক। বৃষ্টি থেকে বাঁচতে একটি টিনের শেডের নীচে আশ্রয় নিয়েছিলেন তাঁরা। আচমকাই সেখানে ধস নামে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। গুরুতর আহত হন বালা কৃষ্ণনের স্ত্রী মারিয়াম্মা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa