কেন্দুয়ার নীরার গানবাজ জুনিয়রে অডিশন
নতুন প্রজন্মের প্লাটফর্ম এটিএন (ATN) বাংলার 'গানবাজ জুনিয়র' অডিশনে অংশগ্রহণ করবেন নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সুলতানা ইফাত আলম নীরা ।
আগামী সোমবার (০২ ডিসেম্বর) দুপুর ১২টা ৪০মিনিটে এ অডিশন অনুষ্ঠিত হবে ।
সুলতানা ইফাত আলম নীরা ঢাকার বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজে একাদশ শ্রেণীতে অধ্যয়ন করছেন । তিনি তার মায়ের সাথে ঢাকায় থাকেন । তার গ্রামের বাড়ি উপজেলার দলপা ইউনিয়নের বেখৈরহাটি বাজার । তার বাবা-মা দু'জনেই স্ব স্ব স্থনে অধিষ্ঠিত ।
বাবা নুরুল আলম মোহাম্মদ নিপু বিচার বিভাগের
জেলা ও দায়রা জজ । বর্তমানে সিলেটের বিভাগীয় শ্রম আদালতের চেয়ারম্যান হিসাবে কর্মরত ।
মা ঢাকার আজিমপুর গভর্নমেন্ট গালর্স স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক হিসাবে দায়িত্বরত ।
জানা গেছে নীরার দাদা মরহুম আব্দুল খালেক মাষ্টার ছিলেন কেন্দুয়া উপজেলার একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ।
এ বিষয়ে নীরার বাবা নুরুল আলম মোহাম্মদ নিপু জানান, পড়াশোনার পাশাপাশি আমার বড় মেয়ে নীরা ভীষণ রকম গান পাগল । সবাই তার জন্যে দোয়া করবেন ।