কেন্দুয়ায় সৈয়দা আয়েশা খানমের ১ম মৃত্যুবার্ষিকী পালিত
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাবের মা সৈয়দা আয়েশা খানমের ১ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে ।
বুধবার (১১ সেপ্টেম্বর) কেন্দুয়া পৌরসভাস্থ নিজ বাসভবনে পারিবারিক আয়োজনে মরহুমার আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।
সৈয়দা আয়েশা খানম ছিলেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ও এক জন মহীয়সী নারী । কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা মরহুম ডাঃ সৈয়দ আব্দুল খালেকের সহধর্মিণী ছিলেন তিনি । ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ ও মুক্তিযুদ্ধ চলাকালে এবং তৎপরবর্তী সময়ে তাঁর স্বামীর দেশগঠনে প্রতিটি কাজে সহযোগিতা ও অনুপ্রেরণা যুগিয়েছেন । তাঁর সময়কালে তিনি ছিলেন এক কথায় এক আলোকবর্তিকাময় নারী । যে সময়ে নারীরা ঘরের দৈনন্দিন কাজেই ব্যস্ত সময় কাটাতেন সেই সময়টায় তিনি তাঁর এলাকার আশপাশের সাধারণ মানুষের খোঁজ খবর নেয়ার মাধ্যমে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতেন । তাছাড়া স্বামী সৈয়দ আব্দুল খালেক পেশাগতভাবে একজন চিকিৎসক থাকায় গ্রামের সাধারণ ও অসুস্থ মানুষের পাশা দাঁড়ানোর বৃহৎ সুযোগ কাজে লাগিয়েছিলেন এই সংগ্রামী নারী ।
উল্লখ্য ২০২৩ সালের ১১ সেপ্টেম্বর সকাল দশটা পনেরো মিনিটে ময়মনসিংহ নেক্সাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অসংখ্য গুনগ্রাহী রেখে অনন্তের পথে যাত্রা করেন তিনি ।