কেন্দুয়ায় মুক্তিযোদ্ধা ও সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল আমীনের নামাজের জানাযা সম্পন্ন
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল আমীনের নামাজের জানাযা সম্পন্ন হয়েছে ।
শনিবার (১২ অক্টোবর) বিকালে মরহুমের নিজ গ্রাম উপজেলার রামচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে তাঁর নামাজের জানাযা সম্পন্ন হয় ।
বীর মুক্তিযোদ্ধা ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মরহুম নুরুল আমীনের জানাযায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসানের উপস্থিতিতে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের এক চৌকচ দল গার্ড অব অর্নার প্রদর্শন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান মজনু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার মোঃ বজলুর রহমানসহ উপজেলার বিভিন্ন সরকারী, বেসরকারী পর্যায়ের অসংখ্য মুসল্লী ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসান তাঁর বক্তব্যে বলেন,এদেশ একজন ভালো ও দেশপ্রেমিক মানুষকে হারালো । আমরা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি ।জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, স্যার, আমার পরম শ্রেদ্ধেয় ছিলেন । তিনি যে সাবজেক্ট পড়াতেন সেই চূড়ান্ত পরীক্ষায় আমি সেই সাবজেক্টে লেটার মার্কস পেয়ে ছিলাম । কারণ তিনি আমাদের এত সুন্দর করে বুঝাতেন স্কুলে বসেই তা বুঝে নিতাম । আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক যেন স্যারকে জান্নাতবাসী করেন ।
উল্লেখ্য শনিবার (১২ অক্টোবর) সকালে ময়মনসিংহস্থ তাঁর নিজ বাসায় না ফেরার দেশে পাড়ি জমান তিনি ।