কেন্দুয়ায় চোরাই রড ক্রয়ের অপরাধে গ্রেফতার এক
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় অবৈধ মালামাল ক্রয়ের অভিযোগে আতিক নামে একজনকে গ্রেফতার করা হয়েছে ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে দশটায় কেন্দুয়া পৌরসভার মদিনাবাগ এলাকায় কেন্দুয়া থানার সহযোগিতায় নরসিংদীর শিবপুর থানার পুলিশ এ অভিযান পরিচালনা করে । জানা যায়, সপ্তাহখানেক আগে একজন ড্রাইভার ও হেল্পার প্রায় ২৩টন চোরাই
রড আনুমানিক ১৭লক্ষ টাকায় বিক্রি করে চারিতলা এন্টারপ্রাইজ এর কাছে ৷ পরে নরসিংদীর শিবপুর থানার অভিযোগের ভিত্তিতে অবৈধ মালামাল ক্রয়ের অপরাধে চারিতলা এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারীর ছোট ভাইকে গ্রেফতার করে রাত একটায় নিয়ে যাওয়া হয় শিবপুর থানার হেফাজতে ।
স্থানীয় বাসিন্দা সরকার বলেন, প্রায় এক সপ্তাহ আগে আনুমানিক ১৭লক্ষ টাকায় এই মালামাল ক্রয় করে চারিতলা এন্টারপ্রাইজ । গতরাতে পুলিশ উদ্ধার করে ও একজনকে গ্রেফতার করে নিয়ে যায় ।
চারিতলা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মোঃ শফিকুল ইসলাম বলেন, আমি হজ্ব করে এসেছি । বাড়িতেই বেশি থাকি । ব্যবসায় দেখাশোনা করে আমার ছোট ভাই । প্রায় ২০ দিন আগে টাকা দিয়েই রড ক্রয় করা হয়েছিলো ।
শিবপুর থানার এসআই মামলার তদন্ত কর্মকর্তা রাকিবুল হাসান মুঠোফোনে বলেন, ২৩টন রড চোরাইয়ের অভিযোগ থাকলেও ১৮/১৯টন রড উদ্ধার করা গেছে । চারিতলা এন্টারপ্রাইজ প্রায়শই এমন অবৈধ মালামাল কম দামে ক্রয় করে থাকে । চোরাই মালামাল ক্রয়ের অপরাধে একজনকে শিবপুর থানার জেল হাজতে রাখা হয়েছে ।
এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান মুঠোফোনে জানান, শিবপুর থানার অভিযোগের ভিত্তিতে এ গ্রেফতার ও উদ্ধার অভিযান পরিচালিত হয় । আমরা তাদের সহযোগিতা করেছি মাত্র ।