কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের অনুষ্ঠিত হলো একুশে জুলাই প্রস্তুতি সভা, এই সভাতে ৩৪ জন আইএসএফ কর্মী তৃণমূলের যোগদান
আজ কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে অনুষ্ঠিত হলো একুশে জুলাই প্রস্তুতি সভা। মূলত এই সভাতে উপস্থিত ছিলেন রায়দিঘির বিধায়ক ডাঃ অলক জলদাতা, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টু রাম পাখিরা , ভাঙ্গড় বিধানসভার বিধায়ক শওকত আলী মোল্লা, কুলপির বিধায়ক যোগঞ্জন হালদার, মন্দির বাজারে বিধায় জয়দেব হালদার, মগরাহাট বিধানসভার বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা এবং তত্ত্বাবধানে মথুরাপুরের সাংসদ বাপি হালদার মহাশয় ও অন্যান্য ব্যক্তিবর্গন। অনুষ্ঠানের সূচনা হবার আগে জাতীয় পতাকা উত্তোলন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা মহাশয় এবং তৃণমূলের জাতীয় পতাকা উত্তোলন করলেন কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার মহাশয় এবং পাশাপাশি এই অনুষ্ঠানে প্রায় ৩৪ জন কুলপি ব্লকের আইএসএফ সদস্য যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। আগামী দিনে সকল কর্মীদের উদ্দেশ্যে বললেন যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একুশে জুলাই শহীদদের উদ্দেশ্যে এক বিশাল জনসভা হইবে। ওই জনসভায় ১৩ জন শহীদদের রক্তের বিনিময়ে গড়ে উঠেছে শহীদ সভা এবং মূল বক্তা হিসাবে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়। তাহার অনুপ্রেরণায় আজ সারা রাজ্যে এত বড় কর্মকাণ্ড চলছে তা তিনি নিজে হস্তে নিজেকে বিলিয়ে দিলেন দেশের মানুষের কাছে তাই আদর্শ ও সাম্যবাদী পরিষেবা। তাই প্রতিটি গ্রাম থেকে ও ব্লক থেকে মানুষদেরকে নিয়ে ব্রিগেড প্রাণে যাওয়ার কথা জানালেন সাংসদ এবং মন্ত্রী ও বিধায়করা। একুশে জুলাই ভরিয়ে তুলতে হবে এই প্রতিজ্ঞাবদ্ধ।