- - -

কৃষি গবেষণা ও উন্নয়ন কার্যক্রম জোরদারে বিএআরআইতে কর্মসূচি প্রণয়ন কর্মশালার উদ্বোধন

Print News

কৃষি গবেষণা ও উন্নয়ন কার্যক্রম জোরদারে বিএআরআইতে কর্মসূচি প্রণয়ন কর্মশালার উদ্বোধন

 

দেশের কৃষি গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন কার্যক্রমকে আরও সমন্বিত, যুগোপযোগী ও ফলপ্রসূ করার লক্ষ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই)-এ কৃষি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে মতবিনিময় সভা, অভ্যন্তরীণ গবেষণা পর্যালোচনা এবং ‘কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা এবং কৃষির আধুনিকায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণার বিকল্প নেই। কৃষকের চাহিদাভিত্তিক প্রযুক্তি উদ্ভাবন এবং গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ। তিনি গবেষণার মানোন্নয়ন, উদ্ভাবিত প্রযুক্তির মাঠপর্যায়ে সম্প্রসারণ এবং কৃষি খাতের টেকসই উন্নয়নে কার্যকর পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।
কর্মশালায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই), গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (জিএইউ), এনএটিএ (NATA) এবং এসসিএসহ কৃষি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজ্ঞানী ও গবেষকরা অংশগ্রহণ করেন। তারা চলমান গবেষণা কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ গবেষণার অগ্রাধিকার নির্ধারণ এবং পারস্পরিক সমন্বয় বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানটি গাজীপুরে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa