- - -

কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে ২৮ লক্ষ টাকা পাচারকালে হুন্ডি ব্যবসায়ী আটক

Print News

কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে ২৮ লক্ষ টাকা পাচারকালে হুন্ডি ব্যবসায়ী আটক

 

কুমিল্লা আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী বিষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে ২৮ লাখ টাকাসহ এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লা ১০ (বিজিবি)।

শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় জেলার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত আসামি ফোরকান উদ্দীন (৩৫) জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন তেতাভূমি গ্রামের বাবুল মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।বিজিবি জানায়, ফোরকান উদ্দীন ভারতে টাকা পাচার করছিলেন। বাংলাদেশ সীমান্তের ১০০ গজ ভেতরে সদর উপজেলার বিষ্ণুপুর এলাকা থেকে তাকে টাকাসহ আটক করা হয় । এসময় তার কাছ থেকে দুইটি মোবাইল জব্দ করা হয়। আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, বিজিবি কর্তৃক আটককৃত আসামি ফোরকান উদ্দীনকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa