- - -

কুমিল্লা লালমাইয়ে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্বার

Print News

কুমিল্লা লালমাইয়ে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্বার

 

কুমিল্লার লালমাই পেরুল উত্তরপাড়া এলাকায় রেললাইনের পাশে থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে লাকসাম রেলওয়ে পুলিশ।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে এলাকাবাসীর ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

ঘটনা সুত্রে জানা যায়, বুধবার সকালে স্হানীয়রা রেললাইনের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে নিহত যুবককে উদ্বার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হয়তো ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছেন অথবা এটি হত্যাকাণ্ড হতে পারে। তার মাথার ডান পাশে রক্তাক্ত জখম এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা আমরা নিশ্চিত নই। নিহতের মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে পরে বিস্তারিত জানানো হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa