- - -

কুমিল্লা মহানগর ছাত্রদলের ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

Print News

কুমিল্লা মহানগর ছাত্রদলের ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

 

১৩ সদস্য বিশিষ্ট কুমিল্লা মহানগর ছাত্রদল কমিটি ঘোষণা করা হয়েছে।
১৫ মে (বৃহস্পতিবার) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

নাহিদ রানাকে সভাপতি ও ফায়াজ রশিদ প্রিমুকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কুমিল্লা মহানগর ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন করেছে।

মহানগর কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সিনিয়র সহ সভাপতি পদে শাহাবুদ্দিন ভূইয়া হাসিব, সহ সভাপতি পদে তারেক আজিম ভূইয়া রাজন ও সহ সভাপতি পদে শরিফুল ইসলাম। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে আরমানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইয়াছিন উল আজিম কাফি,আহসানুল রাব্বি, ওসমান রহমান, ফারদিন মজুমদার, রকিবুল ইসলাম বাবু ও সাংগঠনিক সম্পাদক পদে ইসমাইল হোসেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa