কুমিল্লায় র্যাবের অভিযানে ১০ কেজি গাঁজা'সহ গ্রেফতার-১
কুমিল্লা সদরের কৃষ্ণনগর এলাকায় ১০ কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।
বুধবার (২ জুলাই) দুপুরে কুমিল্লা সদর উপজেলা কৃষ্ণনগর এলাকা থেকে তাকে আটক করে।
গ্রেফতারকৃত আসামী মোঃ আমানুল্লাহ (২৯) মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার রায় দক্ষিণ (মিয়াপাড়া) গ্রামের মৃত আনোয়ার আলী এর ছেলে।
র্যাব সুত্রে জানা ষায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন কৃষ্ণনগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি গাজাসহ মোঃ আমানুল্লাহ নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান.প্রাথমিক অনুসন্ধানে জানা যায় গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।