- - -

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১,৯৫০ পিস ইয়াবা উদ্ধার। নারীসহ আটক-২

Print News

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১,৯৫০ পিস ইয়াবা উদ্ধার। নারীসহ আটক-২

 

কুমিল্লা সদর দক্ষিণের কৃষ্ণনগর এলাকায় অভিযান চালিয়ে ১৯৫০ পিছ ইয়াবাসহ দুই মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১ ও সিপিসি-২ এর সদস্যরা। এসময় মাদক পরিবহন কাজে ব‍্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।

শুক্রবার (১৩ জুন) বিকালে জেলার সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণনগর এলাকা থেকে তাদেরকে আটক করে র‍্যাব সদস্যরা।
আটককৃত আসামিরা হলো, কুলসুম আক্তার (২৩) কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার মুড়াপাড়া গ্রামের মোঃ ওহিদ মিয়া এর মেয়ে এবং মো: লিটন (৩৫) একই গ্রামের মৃত আলী আশরাফ এর ছেলে।

র‍্যাব সুত্রে জানা যায়, শুক্রবার বিকেলে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণনগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একটি ই অভিযানে কুলসুম আক্তার (২৩) ও লিটন (৩৫) নামক ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীদ্বয়ের হেফাজত হতে ১,৯৫০ পিছ ইয়াবা মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি ইজিবাইক উদ্ধার করা হয়।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা র‍্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান প্রাথমিক অনুসন্ধানে ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‍্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শুক্রবার রাতে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa