- - -

কুড়িগ্রামে স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ এবং ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত

Print News

কুড়িগ্রামে স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ এবং ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত

 

কুড়িগ্রামে শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, সহিংসতা হ্রাস এবং প্রতিবন্ধী শিশুদের সহায়তার জন্য কার্যকর সমাধানগুলি অন্বেষণ করার জন্য সম্মিলিত সমস্যা সমাধানকে উৎসাহিত করার জন্য স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ এবং ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ জুন (সোমবার) দুপুর ১২ ঘটিকায় কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ইসলামপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

ভোগডাঙ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হামিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ভোগডাঙ্গা ইউনিয়নের স্বাস্থ্য সহকারী মোঃ আতাউর রহমান, কাচিচর কমিউনিটি ক্লিনিক এর সিএইচসিপি মোঃ আব্দুর রশিদ, যুব ফোরামের সদস্য মোছাঃ সুমি আক্তার, দেওয়ানের খামার জামে মসজিদের ইমাম মাওঃ মোঃ তাজুল ইসলাম, মোল্লা পাড়া জামে মসজিদের ইমাম রাইসুল প্রমুখ।

আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমূখ, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর বাবুল চন্দ্র রায়, সাগর ইসলাম, রোকনউদ্দৌলা এবং খোরশেদুল ইসলাম।

বক্তারা, বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa