কিশোর গন্জে বাম গণতান্রিক জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
আজ ৪ নভেম্বর শনিবার বিকেলে কিশোর গন্জ জেলা শহরে কিশোর গন্জ বাম গনতান্ত্রিক জোটের উদ্যোগে সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন,গার্মেন্টস শ্রমিক হত্যার প্রতিবাদ এবং দ্রব্য মূল্যের উর্দগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের গৌরাঙ্গ বাজার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পূনরায় গৌরাঙ্গ বাজার এসে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।এ সময় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কিশোরগঞ্জ জেলার সদস্য সচিব এড,মাসুদ আহমেদ, সিপিবির জেলা সভাপতি আব্দুরহমান রুমি, বাসদ মার্কসবাদীর নেতা আলাল মিয়া প্রমুখ।