- - -

কাশ্মীরে পাকড়াও ২ জঙ্গি, উদ্ধার প্রচুর অস্ত্র

Print News

কাশ্মীরে পাকড়াও ২ জঙ্গি, উদ্ধার প্রচুর অস্ত্র

 

কাশ্মীরে নাশকতার ছক বানচাল। শোপিয়ান জেলায় অভিযান চালিয়ে ২ লস্কর জঙ্গিকে গ্রেফতার করল সেনা ও পুলিশের যৌথবাহিনী। তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। নিরাপত্তারক্ষীদের মতে, সাম্প্রতিক ভারত- পাক উত্তেজনার আবহে ২ জঙ্গিদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধার বড় সাফল্য। জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৯ মে) শোপিয়ান জেলার বাসকুচান ইমাম সাহেবে যৌথভাবে অভিযান চালায় ৪৪ রাষ্ট্রীয় রাইফেল, সিআরপিএফের ১৭৮ ব‍্যাটলিয়ন এবং পুলিশ। ২ জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছে ২টি একে ৫৬ রাইফেল, ৪টি ম‍্যাগাজিন, ১২০ রাউন্ড গুলি এবং হ‍্যান্ড গ্রেনেড।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa