- - -

কাশ্মীরের রজৌরিতে সন্ত্রাস বিরোধী অভিযানের মাঝে দুর্ঘটনা, সেনা অফিসারের মৃত্যু 

Print News

কাশ্মীরের রজৌরিতে সন্ত্রাস বিরোধী অভিযানের মাঝে দুর্ঘটনা, সেনা অফিসারের মৃত্যু

 

জঙ্গিদমন অভিযান চলাকালীন খাড়া পাহাড় থেকে পা পিছলে নীচে পড়ে গেলেন ভারতীয় সেনাবাহিনীর এক অফিসার। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের রজৌরি জেলায়। জানা যায়, শনিবার (৬ জুন) সন্ধ্যায় সন্ত্রাস বিরোধী অভিযানে গিয়েছিলেন লেফটেন্যান্ট বীরেশ্বর গোস্বামী। ওই অভিযানের পোশাকি নাম ” অপারেশন শেরওয়ালি”। কর্মকর্তারা জানিয়েছেন, একটি সংকীর্ণ পাহাড়ি রাস্তায় অনুসন্ধানকারী দলের নেতৃত্বে ছিলেন বীরেশ্বর। সেই অভিযান চলাকালীনই আচমকা পা পিছলে একটি সংকীর্ণ পাহাড়ি রিজ বা পথ থেকে প্রায় ৩০ মিটার গভীর খাদে পড়ে যান তিনি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কোর। হোয়াইট নাইট কোরের তরফে দুর্ঘটনার বিষয়টি বিস্তারিত জানানো হয়। তাঁরা জানিয়েছে, দুর্গম, খাড়া পাহাড় এবং প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বীরেশ্বর সন্ত্রাসবিরোধী অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন। সেই অভিযানের মাঝেই দুর্ঘটনাটি ঘটে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa