কালাইনছড়ায় অবৈধ মদ বাজেয়াপ্ত, আটক ১
আসামের কাছাড় জেলার গুমড়া পিআইসির নিয়ন্ত্রাণাধীন কালাইনছড়া চেক পোস্টে ৮১ কার্টুন অবৈধ মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনায় একব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী ) দুপুরে গুমড়া পিআইসির ইনচার্জ প্রণব মিলি বাহিনী নিয়ে মেঘালয় অভিমুখী সন্দেহভাজন এএস১১ইসি ৮৬৫৫ নম্বরের একটি লরিতে তল্লাশি চালান। পরে লরি থেকে ৮১ কার্টুন অবৈধ মদ উদ্ধার হয়। পুলিশ লরিসহ বদরপুর থানাধীন কান্দিগ্রামের বাসিন্দা কমরুল ইসলাম নামের একব্যক্তিকে আটক করে। ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।