কালকিনিতে দুর্গাপূজা উপলক্ষে ২২ টি মণ্ডপে সরকারি চাল বিতরণ
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে ২২টি পূজামণ্ডপে সরকারি চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর আয়োজন নির্বিঘ্ন করতে সরকারিভাবে এ খাদ্যসহায়তা প্রদান করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল আলম,২২ টি পূজামণ্ডপের প্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসময় আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত ব্যক্তিরা।