- - -

কারামুক্ত বিএনপির নেতার খোঁজ খবর নিতে ডঃ আবদুল মঈন খান

Print News

কারামুক্ত বিএনপির নেতার খোঁজ খবর নিতে ডঃ আবদুল মঈন খান

 

আজ ২৬শে ফেব্রুয়ারি ২০২৪ ইং সোমবার কারা মুক্ত অসুস্থ বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির বানিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের খোঁজ নিতে তার বাসায় গিয়েছেন বিএনপি’র জাতীয় স্থায়ীকমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
অসুস্থ কারামুক্ত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন বলেন, তিনি দীর্ঘ সময় কারাগারে ছিলেন এবং দীর্ঘ সময় কারাগারে থাকার পর অসুস্থ হয়ে পড়েন। কারাগারে থাকার সময়েও দলীয় বিষয়ে কতটুকু সাপোর্ট বিভিন্ন বিষয় গুলো তুলে ধরে কান্না ভেঙ্গে পড়েন তিনি।
ডঃ আব্দুল মঈন খান উনার শারীরিক অসুস্থতার খোঁজখবর নেন এবং সকল বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন এবং আরো বলেন, আমরা গণতন্ত্র রক্ষা ও নিরপেক্ষ সরকারে অধীনে সুষ্ঠু নির্বাচন এবং এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলনে মাঠে আছি এবং থাকবো।
সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি বাণী তিনি বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।
ডঃ আব্দুল মঈন খান আরও বলেন দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই বাকশালি জুলুমবাজ আওয়ামী লীগ সরকারের পতন করা পর্যন্ত আন্দোলনের মাঠে থাকবো এবং আছি ইনশাআল্লাহ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa