
কাপাসিয়া থানায় নবাগত ওসি কামাল হোসেন"র যোগদান
গাজীপুরের কাপাসিয়া থানায় নবাগত ওসি মোঃ কামাল হোসেন আজ বৃহস্পতিবার যোগদান করেছেন।
এরপূর্বে তিনি ঢাকা মেট্রো নর্থ পিবিআই এ কর্মরত ছিলেন। ওসি মোঃ কামাল হোসেন ঢাকা জেলার দোহার থানার এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন ।
১২ সেপ্টেম্বর দুপুরে থানায় কর্মরত অফিস কক্ষে তিনি গণমাধ্যম দৈনিক জনকণ্ঠ কে জানান,স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকারের নিদের্শনা বাস্তবায়ন করতে সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এলাকায় মাদক, সন্ত্রাস, জুয়া, চাঁদাবাজি, চুরি,ডাকাতি বন্ধ করাসহ ও শতভাগ অপরাধ মুক্ত কাপাসিয়া গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি তিনি আরো বলেন, কাপাসিয়ার উপজেলার সাধারণ মানুষ যেন নিরাপদে ও শান্তিতে ঘুমাতে পারে এ জন্য আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর হস্তে পদক্ষেপ গ্রহণ করবেন।
এ-সময় নবাগত ওসি মোঃ কামাল হোসেন স্থানীয় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।