
কাজিপুরে আগুনে পুড়ে ছাই জান্নাতির ঘুরে দাঁড়াবার স্বপ্ন
সারারাত স্থানীয় মাঠে ইসলামী জালসায় ওয়াজ শুনে ঘুমাতে যান মুদি দোকানী জান্নাতি হোসেন। ভোর পাঁচটায় তার বাড়ির পাশের মুদি দোকানে আগুন লাগে। আগুন দেখে সহায়তা চেয়ে ৯৯৯ নম্বরে এবং কাজিপুর ফায়ার সার্ভিসে ফোন করা হয় । সহায়তা পৌঁছার আগেই দোকানে থাকা নগদ টাকাসহ মালামাল পুড়ে অঙ্গার হয়ে যায়। এদিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগেছে ভেবে ভয়ে কেইউ তা নেভাতে এগিয়ে আসেনি। শুক্রবার ভোররাতে এমন ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী কালিবাড়ি মধ্যপাড়ায়।
ক্ষতিগ্রস্ত জান্নাতি হোসেন জানান, ওয়াজ শুনে বাড়ি এসে ঘুমিয়েছি। ফজরের আযানের শব্দে জেগে উঠেই দেখি আমার দোকানে আগুন জ্বলছে। নগদ টাকাসহ দোকানে একটি রেফ্রিজারেটর, একটি টিভি ও ছয়লাখ টাকার মালামাল ছিলো। কিছুই বের করতে পারিনি। আমার ওই দোকানটিই চলার একমাত্র অবলম্বন ছিলো।
কাজিপুর ফায়ার সার্ভিসের লিডার আলমগীর হোসেন জানান, ফোন পেয়ে আমরা বের হই। ফোন করে জানতে পারি আগুন নিভে গেছে। পরে আমরা ঘটনাস্থলে না গিয়ে চলে আসি।
![]()









