
কাছাড়ের সোনাইয়ে ৩ কোটি টাকার মাদকসহ গ্রেফতার প্রাক্তন জিপি সভানেত্রী
ভারতের আসামরাজ্যের কাছাড় জেলার সোনাইয়ে পুলিশের মাদক বিরোধী অভিযানে গ্রেফতার হলেন নতুন রামনগর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সভানেত্রী সাবিনা ইয়াসমিন বড়ভূইয়া। শনিবার (২৫ এপ্রিল ) গড়েরকান্দি এলাকায় সভানেত্রীর বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ বাহিনী হেরোইন ও ট্যাবলেট সহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে। পুলিশ সূত্রে প্রকাশ, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। ৪০টি সাবানের কেইস ও ১টি প্লাস্টিকের শিশিতে থাকা ৬১৫•৯৯ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে। এছাড়াও এএস- ১১ এডি-৭৩৩০ নম্বরের একটি গাড়ি থেকে একটি প্লাস্টিকের বোতলে রাখা আরও সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত মাদকের কালোবাজারি মূল্য আনুমানিক ৩•১ কোটি টাকা হবে। ঘটনার সঙ্গে জড়িত গাড়িটি ও বাজেয়াপ্ত করেছে পুলিশ। উল্লেখ্য, এর আগেও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে সাবিনা ইয়াসমিনের স্বামী গোলাম ওয়াজেদ বড়ভূইয়া ওরফে টিংকুকে একাধিকবার গ্রেফতার করা হয়েছে। স্বামী – স্ত্রীর বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
![]()









