- - -

কাছাড়ের ধলাইয়ে স্ত্রীকে কুপিয়ে হত‍্যা, স্বামী গ্রেফতার 

Print News

কাছাড়ের ধলাইয়ে স্ত্রীকে কুপিয়ে হত‍্যা, স্বামী গ্রেফতার

 

 

আসামরাজ‍্যের কাছাড়জেলার ধলাইয়ে নৃশংস হত‍্যাকান্ডের চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। জানা যায়, বুধবার (১১ জুন) দিনদুপুরে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত‍্যা করল স্বামী। ঘটনাটি সংগঠিত হয়েছে, ধলাই থানার অন্তগর্ত সীতাকুন্ড এলাকায়। রতন কল নামে একব‍্যক্তি তার স্ত্রী মিনা কলকে দা দিয়ে কুপিয়ে হত‍্যা করে। মিনা কল ৩ সন্তানের জননী। হত‍্যাকান্ডের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রতন কলকে গ্রেফতার করে। পাশাপাশি সোনাই সার্কল অফিসার মারিয়া তানিমের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়ে দেয় পুলিশ। মিনার আত্মীয়স্বজনরা সাংবাদিকদের জানিয়েছেন, এদিন তার শ্বশুরকে খাবার দিয়ে পিসির বাড়ির দিকে রওয়ানা দিচ্ছিল মিনা। সে সময় তার স্বামী রতন দা দিয়ে আক্রমণ করে। তারা খবর পেয়ে মিনার পাশে যেতে চাইলে দা নিয়ে দাঁড়িয়ে থাকে রতন। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে। তবে এ হত‍্যাকান্ডের রহস্য জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa