- - -

কলকাতার কলেজের মধ‍্যেই ছাত্রীকে গণধর্ষণ ! গ্রেফতার ৩

Print News

কলকাতার কলেজের মধ‍্যেই ছাত্রীকে গণধর্ষণ ! গ্রেফতার ৩

ভারতের মহানগরী কলকাতার কলেজের মধ‍্যেই ছাত্রীকে গণধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ। ঘটনায় গ্রেফতার ৩ জন। ধৃতদের মধ্যে ১ জন বতর্মান ছাত্র ও ২ জন প্রাক্তনী রয়েছেন। ঘটনায় এলাকায় শোরগোলের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জানা যায়, দক্ষিণ কলকাতার একটি ,ল, কলেজে বুধবার (২৫ জুন) এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। অভিযোগকারিণী ওই কলেজেরই ছাত্রী। ওই দিন সন্ধ্যায় তাঁকে ডাকা হয়েছিল। অভিযোগ, তিনি সেখানে গেলে তাঁর উপর চড়াও হন ৩ জন। গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। কাউকে কিছু না বলতেও হুমকি  দেওয়া হয় বলে অভিযোগ। পরে ওই ছাত্রী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই নড়ে চড়ে বসেন পুলিশ  আধিকারিকরা। প্রথমে ২ জনকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ চলে। তাঁদের থেকেই  মূল অভিযুক্তের খোঁজ পাওয়া যায়। কালবিলম্ব না করে মূল অভিযুক্তকে ও গ্রেফতার করা হয়। ওই ছাত্রীর শারীরিক পরীক্ষা করানো হয়েছে কলকাতারই একটি সরকারি হাসপাতালে। কিন্তু কিভাবে এই ন‍্যক্কারজনক ঘটনা কলেজের মধ্যে হতে পারে? কলেজের নিরাপত্তারক্ষীর কোথায় ছিলেন? তাঁদের ভূমিকা কি ছিল? সেই সময় অন‍্য কেউ কলেজে কি ছিল? একাধিক প্রশ্ন নিয়ে সমালোচনার ঝড় বইছে এলাকায়। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। শুক্রবার (২৭ জুন) ধৃতদের আলিপুর আদালতে প্রেরন করা হবে পুলিশ সূত্রে জানা গেছে। ওই কলেজের অকুস্থল থেকে নমুনা সংগ্রহের জন্য ফরেনসিক দল যাবে বলেও পুলিশ সূত্রে প্রকাশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa