কলকাতায় ৬ বছরের শিশুকে ধর্ষন ! পুলিশের জালে অভিযুক্ত
৬ বছরের নাবালিকাকে দিনের পর দিন ধর্ষন। অভিযুক্ত যুবক একই এলাকার বাসিন্দা। বুধবার (৫ মার্চ) সকালে খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কলকাতার টালিগঞ্জে। নির্যাতিতার মা জানান, তিনি দেড় বছরের মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। তখন তাঁর বড় মেয়ে ঘরে ঘুমোচ্ছিল। ঘন্টা খানেক বাদে ফিরে তিনি দেখেন, মেয়ের মুখে ভয়ের ছাপ। প্রথমে খুব একটা আমল দেননি। তারপর জামায় রক্তের দাগ দেখে সন্দেহ হয়। তখনই জিজ্ঞেস করতেই বিষয়টি জানাজানি হয়। পরিবারের দাবি, এই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার তাঁদের মেয়েকে যৌন নির্যাতন করেছে ওই কিশোর। ভয় পেয়ে তখন বাড়িতে কিছু জানায়নি শিশু। এরপরেই থানায় অভিযোগ দায়ের করতে যান শিশুটির পরিবার। অভিযোগ, প্রথমে তাদের কথা শুনতে চায়নি পুলিশ। অনেকবার অনুরোধের পর অভিযোগ নিতে রাজি হয় তারা। নির্যাতিতার পরিবারের দাবি, অভিযুক্তের বয়স ২০- ২২ বছর। কিন্তু পুলিশ অভিযুক্তের নথি খতিয়ে দেখছে সে নাবালক কিনা। উল্লেখ্য, গতবছর ডিসেম্বর মাসে কলকাতায় ৭ মাসের এক পথ শিশুকে ধর্ষন করেছিল একব্যক্তি। ৪০ দিনের মধ্যে তার ফাঁসির সাজা ঘোষণা করে আদালত। এই ঘটনার ক্ষেত্রেও শিশুটির মা চাইছেন অভিযুক্তের ফাঁসি হোক। এখন দেখার ৪০ দিনের মধ্যে ফাঁসি হয় কি না ?