বোয়ালখালীতে গোসল করতে গিয়ে কর্ণফুলী নদীতে ডুবে মো. সিয়াম (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার শ্রীপুর -খরণদ্বীপ ইউনিয়নের শেখ পাড়ায় এ ঘটনা ঘটে।
সিয়াম শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জৈষ্ঠ্যপুরা গ্রামের শেখ পাড়ার আব্দুল মাবুদের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।