করিমগঞ্জে সাংবাদিকের উপর হামলা, অফিস ভাংচুর: সাংবাদিক আহত
কিশোরগঞ্জের করিমগঞ্জে হরতাল চলাকালীন সময়ে একদল সন্ত্রাসীর ছবি তোলা জের ধরে সাংবাদিকের উপর হামলা ও অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় সাংবাদিক শহীদুল ইসলাম আহত হয়। গত ২৯ সেপ্টেম্বর উপজেলার গুনধরে এঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, হরতাল দিন ছবি তোলাক কেন্দ্র করে সন্ত্রাসীরা সাংবাদিকের উপর ক্ষিপ্ত হয়। এ সময় সাংবাদিক শহীদুল ইসলামের উপর হামলা চালায় ও তার অফিস ভাংচুর করে। এসময় আহত সাংবাদিক শহীদুল ইসলাম (৪২)। পরে আহত অবস্থায় তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক শহীদুল ইসলাম বলেন , আমি সাংবাদিকতার দ্বায়ীত্ব পালন কালে এলাকার দুলাল মিয়ার নেতৃত্বে গিয়াস উদ্দিন, আশরাফ মিয়া, আবু সাঈদ, শফিকুল ইসলাম সহ আরও ৪/৫ জনের একটি সন্ত্রাসীদল আমার উপর হামলা চালায় এবং অফিস ভাংচুর করে। এসময় আমার ক্যামেরা ছিনিয়ে নেয়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।