- - -

কড়িয়া মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া অনুষ্ঠিত

Print News

কড়িয়া মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া অনুষ্ঠিত

 

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তের পাড়ে অবস্থিত কড়িয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় অধ্যায়ন করা শিক্ষার্থীদের দাখিল পরীক্ষার বিদায় উপলক্ষে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার অডিটরিয়ামে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে বিদায়ী দোয়া ও আলোচনা সভা হয়। এসময় বিদায়ী শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান ও ষষ্ঠ শ্রেণীতে ভর্তি নবাগত শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করা হয়। প্রতিষ্ঠানের সিনিয়র মাওলানা মোঃ আবুজার রহমানের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন উপাধ্যক মোঃ রেজাউল করিম, সহকারি উপাধ্যক মোঃ তসলিম উদ্দিন, সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, প্রভাষক মোঃ শাহাদত হোসেন ও সিনিয়র শিক্ষক আবুল কাশেম দেওয়ান সহ অভিভাবক/শিক্ষার্থীরা। এবছর মাদ্রাসা থেকে ৪১’জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহন করবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa