কটিয়াদী বাসস্ট্যান্ডে ককটেল নিক্ষেপ
কিশোরগন্জের কটিয়াদী বাস স্ট্যান্ডে গত একটার দিকে ককটেল নিক্ষেপ। ঘটনাস্থলে সাথে সাথেই পুলিশ। হেলমেটপরিহিত দুষ্কৃতিকারীরা মোটরসাইকেলে এসে ককটেল নিক্ষেপ করে হাইওয়ে রোড দিয়ে পালিয়ে যায়। এখনো নিশ্চিত হওয়া যায়নি কে বা কারা ককটেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় হতাহত হয়নি কেউ। হোসেনপুর সার্কেল (অতিরিক্ত পুলিশ সুপার) সুজন চন্দ্র সরকার ও ওসি এসএম শাহাদত হোসেনসহ পুলিশ সদস্যরা এসে অবিস্ফোরিত ৫টি ককটেল নিষ্ক্রিয় করেছে।
প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম নামে এক ব্যক্তি দুষ্কৃতিকারী ব্যক্তিদের প্রতিহত করার চেষ্টা করেও ব্যর্থ হয়। দুটি মোটরসাইকেলে করে মোট ছয়জন দুষ্কৃতিকারী দ্রুত পালিয়ে যায়।